Message From Principal
অধ্যক্ষের বাণী,
স্বাস্থ্য সেবার একটি অবিচ্ছেদ্য অংশ হল নার্সিং। তাই, ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ক্রমবর্ধমান জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যখাতের উপর প্রতি বছর বড় আকারের বাজেট রাখছে। বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাত দ্রুত গতিতে বিকশিত হচ্ছে। দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ছোট-বড় অনেক হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও এনজিও ক্লিনিক গড়ে উঠেছে। এই সকল স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও দক্ষ নার্সের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নত অবকাঠামো থাকা স্বত্বেও শুধুমাত্র নার্সদের অভাবে অনেক প্রতিষ্ঠানের প্রত্যাশিত স্বাস্থ্য-সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে নার্স সংকট দূরীকরণ ও তাদেরকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রশিক্ষিত নার্সরা দেশে-বিদেশে বিরাট অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষিত নার্স তৈরির মাধ্যমে একদিকে দেশের বেকারত্ব দূর করা এবং অন্য দিকে জনসাধারণের স্বাস্থ্যসেবার গুনগতমান বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ।
প্রমীল রুগা
অধ্যক্ষ,
ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ
