Diploma in Nursing Science and Midwifery

Diploma in Nursing Science and Midwifery (ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে):

নার্সিং ক্যারিয়ার গঠন হলো একটি ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স, যা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক অনুমোদিত। এই কোর্সের মূল উদ্দেশ্য হল দক্ষ, মানবিক ও পেশাদার নার্স তৈরি করা, যারা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

কোর্সের লক্ষ্য ও গুরুত্ব:
এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক নার্সিং জ্ঞান, রোগীদের যত্নের কৌশল, মাতৃস্বাস্থ্য ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে ব্যবহারিক (Practical) ও তাত্ত্বিক (Theoretical) জ্ঞান অর্জন করে। এটি এমন একটি পেশা যেখানে আপনি অসুস্থ ও অসহায় মানুষের সেবা করে মানবতার প্রতি দায়বদ্ধতা পূরণ করতে পারেন।

ভর্তি যোগ্যতা:
সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শর্তাবলি:
১। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবেনা।

৩। (ক) ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: আবেদনকারীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হবে না।

৪। নার্সিং কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

৫। ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘন্টা ১৫ মিনিটের ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:
(ক) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-২০।

৬। এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং শিক্ষার্থীর MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক= ২৫ নম্বর (সর্বোচ্চ);
এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক-২৫ নম্বর (সর্বোচ্চ);
MCQ পরীক্ষা = ১০০ নম্বর, সর্বমোট (২৫+২৫+১০০)= ১৫০ নম্বর।

৭। MCQ পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মধ্য থেকে মেধাক্রম অনুসারে ভর্তি কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।

ক. ভর্তি পরীক্ষার ফি: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

৮। নির্বাচিত শিক্ষার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ, মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করা হবে।

এই ল্যাবগুলো শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়।
চাকরির সুযোগ: এই ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীরা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, এনজিও ও বিদেশি প্রতিষ্ঠানসমূহে চাকরির সুযোগ পেয়ে থাকেন। সরকার বর্তমানে স্বাস্থ্যসেবায় নার্সদের গুরুত্ব অনুধাবন করে ব্যাপকহারে নিয়োগদান করা হচ্ছে, ফলে এই পেশায় রয়েছে প্রচুর সম্ভাবনা ও সম্মান সৃষ্টি হচ্ছে ।

ক্যারিয়ার গঠনের সুযোগ:
ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষার জন্য রয়েছে B.Sc. in Nursing (Post Basic)-এ ভর্তি হওয়ার সুযোগ। দেশ ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও বিশেষায়িত কোর্সের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানো সম্ভব। একজন প্রশিক্ষিত নার্স হিসেবে আপনি জনস্বাস্থ্যের উন্নয়ন ও যত্ন এবং চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

Related Links

Notice