Rules & Regulations

বিধি ও প্রবিধান

কলেজে পরিবেশ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ

(১) প্রতিটি ছাত্র-ছাত্রীকে ভদ্রতা ও শালীনতা বজায় রেখে চলাফেরা করতে হবে।

(২) প্রতিটি ছাত্র-ছাত্রীকে কলেজ নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে এবং নখ ছোট ও পরিষ্কারসহ কলেজে আসতে হবে।

(৩) উপযুক্ত কারণ ব্যতীত কলেজে অনুপস্থিত থাকা যাবে না। অনুপস্থিতির কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণিশিক্ষক/শিক্ষিকার কাছে জমা না দিলে পরবর্তীতে ক্লাস করার অনুমতি দেয়া হবে না।

(৪) কলেজ নির্ধারিত পোষাক ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষাকে আসা সম্ভব না হলে ছাত্র-ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।

(৫) কলেজ নির্ধারিত পোষাক ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষাকে আসা সম্ভব না হলে ছাত্র-ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।

(৬) শ্রেণিকক্ষসহ, করিডোরে কিংবা কলেজ আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নির্দিষ্ট জায়গায় অথবা ডাস্টবিনে ময়লা ফেলতে হবে।